দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৫ সালের কনকাকাফ নেশনস লিগের রানার্স আপ পানামা আর আফ্রিকার বাছাই পর্বে দুর্দান্ত পারফর্ম করা ঘানার মধ্যকার ম্যাচটি শুরু হয়েছে কানাডার টরেন্টো স্টেডিয়ামে।
টরন্টো স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এর ম্যাচে বৃহস্পতিবার ( ১৮ জুন) মুখোমুখি ঘানা ও পানামা। দুই দলই জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চায়।
আফ্রিকার বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে এসেছে ঘানা। তবে প্রীতি ম্যাচে দলটির পারফরম্যান্স ছিল হতাশাজনক। টানা ছয় ম্যাচে জয়হীন থাকায় (এক ড্র, পাঁচ হার) প্রধান কোচ অটো আডোকে বরখাস্ত করে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন। বর্তমানে দলের দায়িত্বে রয়েছেন অভিজ্ঞ কোচ কার্লোস কুইরোজ।
অন্যদিকে পানামা কনকাকাফ বাছাই পর্বে অপরাজিত থেকে (তিন জয়, তিন ড্র) মূল পর্বে উঠেছে। ২০২৫ সালের কনকাকাফ নেশনস লিগের রানার্সআপ দলটি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। নতুন নিয়মে সেরা তৃতীয় স্থান অধিকারী দলের নকআউট পর্বে যাওয়ার সুযোগকে সামনে রেখে পানামা লক্ষ্য নির্ধারণ করেছে।
এই ম্যাচে ঘানার রক্ষণভাগের দুর্বলতা এবং পানামার সাম্প্রতিক ছন্দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
এমএম/